রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর তিনপুলের মাথা এলাকায় মিছিল করেন তারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা হাবিব গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে শুরু হয়ে একটি মিছিল জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন।

পরে মিছিলের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 


বিজ্ঞাপন


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে, তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে আছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর