বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণ, আটক ২
ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণ, আটক ২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট এলাকায় মাম-২ নামক একটি ইটভাটায় এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই পুরুষ শ্রমিককে আটক করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ বিষয়টি জানান সন্দ্বীপ থানার এসআই শরীফুল। 


বিজ্ঞাপন


তিনি জানান, ঘটনার বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। 

আরও পড়ুন: গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ: গ্রেফতার হয়নি অভিযুক্ত

জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম ও পরিচয় জানানো হবে। পলাতক দুই পুরুষ শ্রমিককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও ইটভাটা সংশ্লিষ্টরা জানান, ইটভাটায় কর্মরত চারজন পুরুষ শ্রমিক সোমবার দিনগত রাত ৮টার দিকে ওই নারী শ্রমিককে গণধর্ষণ করেন। ঘটনার পরপরই অভিযুক্তদের মধ্যে দুই পুরুষ শ্রমিক পালিয়ে যান। বাকি দুই পুরুষ শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায় সন্দ্বীপ থানা পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‎তালতলীতে বৃদ্ধের বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

ভুক্তভোগী নারী শ্রমিকসহ অভিযুক্ত চারজনই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তারা ওই ইটভাটার মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানান ইটভাটার মালিক নিজাম উদ্দিন।

তিনি বলেন, এ ঘটনায় আশপাশের ইটভাটা এলাকায় নারী শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর