বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত নারীর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত নারীর
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত নারীর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত

নিহত নারীর বয়স ৪৫ বছরের কাছাকাছি বলে জানায় বার বাজার রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার ব্যাপারে বার বাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম বলেন, খুলনার উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ২টা ৩৮ মিনিটের দিকে বার বাজার রেলওয়ের সিগন্যালে পৌঁছালে ওই নারী এ দুর্ঘটনায় পতিত হন। 

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১


বিজ্ঞাপন


তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে বার বাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম বলেন, এ ব্যাপারটা আমার জানা নেই।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর