ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট ) দুপুর ৩টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাদুল্লাপুরে অটোবাইকের চাপায় শিশু নিহত
নিহত মহসিন জেলার কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মুন্সির ছেলে এবং মধুপুর বাজারের একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন বারোবাজার এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরের পর রেললাইনে পাশের একটি দোকানে ক্যারম খেলছিলেন তিনি।
আরও পড়ুন: ট্রাভেল ব্যাগে পাওয়া যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত
বিজ্ঞাপন
এমন সময় তার মুঠোফোনে একটি কল এলে তিনি কথা বলতে রেললাইনের ওপরে যান। তখন ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেসে’ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্ঘটনার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। এখন বিষয়টি তারা দেখবেন।
প্রতিনিধি/ এমইউ

