মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কমলনগরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার শহীদ রফিক সড়ক সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
গ্রেফতার জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং একজন সক্রিয় নারী নেত্রী হিসেবেও পরিচিত।
বিজ্ঞাপন
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
প্রতিনিধি/ এমইউ

