রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কমলনগরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম

শেয়ার করুন:

কমলনগরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন - হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাবুল (৫৫) ও চরজবন্ধু এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে ইফরান উদ্দিন বাবু (৩৫)। ইফরান সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন।

তাকে চরজবন্ধু আর বাবুলকে চরলরেন্স এলাকা থেকে গ্রেফতার করা হয়।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর