শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জিডি করলেন বিএনপির প্রচার সম্পাদক টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জিডি করলেন বিএনপির প্রচার সম্পাদক টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর অফিসার থানার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাধারণ ডায়েরি করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

ওসি তানবীর আহাম্মেদ বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারে বিদেশি একটি নাম্বার থেকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নামে টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে এলে তিনি চাঁদাবাজ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।

আরও পড়ুন

ছাত্রদলে যোগ দেওয়া ফোরকান ছিলেন শিবিরের সমর্থক, সভাপতি নয়

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়র ক্ষতি করেছি এমন কথা জানিয়ে টাকা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি। পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।

এ ব্যাপারে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমার প্রতিটা বক্তব্যে চাঁদা বাজিসহ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাপে রাখি। ধারণা করছি, এসব কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসেন কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর