শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম

শেয়ার করুন:

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

‎পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের প্রায় সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

‎এদিকে, এর প্রায় তিন ঘণ্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।

‎প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হাতায়াতের ঘটনা দেখা যায়নি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে তিনি জানান।

‎এই ঘটনায় ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না। এত বড় ঘটনা তিনি জানেন না কেন জানতে চাইলে তিনি বলেন এটা আমাদের দপ্তরের বিষয় নয়।

 

‎এ বিষয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর