সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২০ জন 

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২০ জন 

মুন্সীগঞ্জ জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এ জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২০ জন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন - নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘোষণার পরপরই জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা


বিজ্ঞাপন


নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলার ২০টি শূন্য পদের বিপরীতে মোট ৩১৮ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক স্ক্রিনিং শেষে ২১৮ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৩৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর