সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল থেকে শরিফা ইয়াসমিন সৌমা (২১) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

মৃত সৌমা প্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষের ছাত্রী। খুলনার খালিশপুরের তায়েদুর রহমান ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪-৫ পৃষ্ঠার দীর্ঘ সুইসাইড নোটে তিনি তার মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের নানান কষ্টের কথা লিখে গেছেন। 

মেডিকেল সূত্র জানায়, সৌমা দীর্ঘ দিন ধরে পড়াশোনা ও ব্যক্তিগত বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন। প্রায়ই তিনি বিষণ্ন থাকতেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘সৌমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ মর্গে সংরক্ষিত আছে।’ 

তিনি বলেন, ‘মেয়ের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন সৌমার বাবা-মা। তারা পৌঁছানোর পর তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর