শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

১০ টাকার লোভ দেখিয়ে টানা চার দিন ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

১০ টাকার লোভ দেখিয়ে টানা চার দিন ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলায় ১০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বাগআঁচড়া উজ্জ্বলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় শিশুর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন


অভিযুক্ত সিরাজুল ইসলাম (৬৫) বাগআঁচড়া উজ্জ্বলপাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

আরও পড়ুন: বরিশাল ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ভুক্তভোগী শিশুর মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায়, সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক। তিনি অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। 

তারা দু’জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। এদিকে সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে প্রায় চার দিন ধরে তার মেয়েকে ওই সিরাজুল নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

তিনি আরও জানান, গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন সিরাজুল। এ সময় তার আরেক ছয় বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তাকে জানিয়ে দেয় সিরাজুলের ধর্ষণের ঘটনা। পরে ওই শিশু জানায়, সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছে।

বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল-মাতব্বরদের জানিয়ে কোনো প্রতিকার পাননি। পরে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ‘ধর্ষণকারী’ সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

বুধবার শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারকে পুলিশ পাঠিয়ে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে বলেন। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্ত একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এখন সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর