শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।

শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার রাকিবুল হাসান লিখন কুন্দইল গ্রামের শাহালম সরদারের বড় ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান লিখন ওই ছাত্রীকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বান্ধবীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর