রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ স্লোগানে উত্তাল চবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ স্লোগানে উত্তাল চবি

দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্তের দাবিতে এবং অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘তুমি কে আমি কে আসিয়া আসিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, এসব স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের শাস্তি হিসেবে শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত রাফি বলেন, যারা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। জুলাই আন্দোলনে যেভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল একইভাবে নেমে আসবে। আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে।

চবি শিক্ষার্থী নওশীন তাবাসসুম যুথি বলেন, অনেক ধর্ষককে দেখেছি অপরাধ করা শর্তেও জামিন পেয়ে গেছে। ধর্ষণের যে আইনের জটিলতা রয়েছে বাংলাদেশের আমরা সর্বপ্রথম এই আইনের সংস্কার চাই। দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নয়, এক নম্বর শাস্তি মৃত্যুদণ্ড চাই।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর