বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা সরকার নিশাতকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো স্থানীয়রা

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোস্তফা সরকার নিশাত জামালপুর সদর উপজেলার গান্দাইল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৭

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার এড়াতে নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন নিশাত। অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মোহাইমেনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, নিশাতের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় একটি মামলা রয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর