বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো স্থানীয়রা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো স্থানীয়রা

হবিগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের কোর্ট মসজিদের সামনের সড়কে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। 

পরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আন্দোলনে গুলিবিদ্ধ শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া গত বছরের ৮ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন।

বাদীর অভিযোগ, ৪ আগস্ট তিনকোনা পুকুরপাড় এলাকায় আসামিদের কয়েকজন গুলি করলে তিনিসহ অনেকে আহত হন। পরে আন্দোলনকারী ছাত্র-জনতা এক হয়ে অগ্রসর হলে আসামিরা পালিয়ে যান।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ছাত্র-জনতা জাকিরকে থানায় সোপর্দ করেছে। তাকে আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর