সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশার পরিমাণ কম হওয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল সকাল রোদের দেখা মিললেও তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। জেলায় গতকালের চেয়ে তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি ) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এখানে বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন পুলিশ সুপার

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে পৌষ মাসের মাঝামাঝি থেকে কনকনে ঠান্ডা ও হালকা কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। শীতার্তরা তীব্র কষ্টে দিন পার করছেন। বর্তমানে রোদের দেখা মিললেও তেমন তাপ নেই। দিনমজুর, চা ও পাথর শ্রমিক শ্রেণির মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। এসব কারণে এ জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। 

আরও পড়ুন: তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 


বিজ্ঞাপন


অপরদিকে কয়েক দিন ধরে টানা ঠান্ডার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রায়ই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় ঢাকা মেইলকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছিল। এখানে বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার। তবে গত কয়েক দিন থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর