শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জাল জব্দ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জাল জব্দ

ফরিদপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ১৫ হাজার মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৬ অক্টোবর) সকালে এ যৌথ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুমারখালীতে ৫ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, কবিরের চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারিরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদীবন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। 

আরও পড়ুন: ​​নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার করায় বেকারি মালিককে জরিমানা


বিজ্ঞাপন


আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর