শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নাটোরে চালু হলো 'জনতার বাজার'

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে চালু হলো 'জনতার বাজার'

দ্রব্যমূল্যের দাম যেন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটে বেড়ে যাচ্ছে বিভিন্ন পণ্যের দাম। তাই জনগণের দুর্ভোগ কমাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহে নাটোরে স্বার্থরক্ষা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চালু করা হয়েছে 'জনতার বাজার'।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই জনতার বাজারের কার্যক্রম শুরু হয়। এ জনতার বাজার বুধবার ও বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শুল্ক ফাঁকি নিয়ে আনা ২১৫ বস্তা ভারতীয় জিরা জব্দ

এই বাজারে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সব ধরনের শাক-সবজি, ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাজার শুরুর প্রায় কয়েক ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি শেষ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষরা কিছুটা কম মূল্যে এসব পণ্য ক্রয় করতে পেরেছেন। 

আজ সকালে জনতার বাজারে গিয়ে দেখা গেল, সেখানে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা ও বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে। এখানে প্রতিকেজি চালের দাম ৪৫ টাকা, বেগুন ৫৫ টাকা, আলু ৫৪ টাকা, পেঁয়াজ ১৩০ টাকা ও প্রতি হালি ডিম ৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: সাড়ে চার কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করলো বিজিবি


বিজ্ঞাপন


সেখানে সবজি কিনতে আসা সাইফুল বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। বাজারে যেখানে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে, সেখানে এই ছেলেরা আমাদের জন্য ৫-১০ টাকা কমে এসব পণ্য বিক্রি করছেন। বর্তমানে প্রতিটা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এখন আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো।

স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক শেখ রিফাত মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। তাই বাজারের সিন্ডিকেট ভাঙতে আমরা এই জনতার বাজারের কার্যক্রম শুরু করেছি। সপ্তাহে দু’দিন বুধ ও বৃহস্পতিবার এটা খোলা থাকবে। সামনে আরও এক দিন এ কার্যক্রম বাড়ানোর চিন্তা রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর