শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় বসতবাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় বসতবাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গায় বসতবাড়ি থেকে অঞ্জলি প্রামাণিক (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলি দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার নিজ বসতবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে তালাক দেওয়ায় স্ত্রী-শাশুড়িকে আগুন দিয়ে হত্যা

নিহত অঞ্জলি প্রামাণিক দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার গণেশ প্রামাণিকের স্ত্রী। 

নিহত অঞ্জলির ভাতিজি কুমারী ঐশী রানী জানান, পিসি কয়েক দিন ধরে অসুস্থ ছিল। আজ আমার পিসির সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। আমি এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও যখন দরজা না খোলা হয়, তখন জানালায় উঁকি দিয়ে দেখি ঘরের মধ্যে পড়ে আছেন তিনি। পরে স্থানীয়দের ডেকে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পাই।

আরও পড়ুন: ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা 


বিজ্ঞাপন


নিহতের স্বামী গণেশ প্রামাণিক জানান, ঘরে দুই লাখের বেশি টাকা ও কিছু স্বর্ণালংকার ছিল, সেগুলো আর নেই। ডাক্তার দেখানোর জন্য টাকা ঘরের বাক্সে রাখা ছিল। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ধারণা করা হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

 প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর