শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার বোয়ালখালি খাল এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মো. রাসেল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে নিহতের বাবা মো. ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।


বিজ্ঞাপন


নিহত মো. রাসেল ফতুল্লা মডেল থানার গলাচিপা রূপার বাড়ির মোড় আখির বাড়ির ভাড়াটিয়া মো. ইসলাম মিয়ার (৬৪) ছেলে।

আরও পড়ুন: হবিগঞ্জে চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন - জেলার সদর থানার গলাচিপা কলেজ রোডের দেলোয়ার মিয়ার ছেলে বিজয় হোসেন (২৬) ও তার ভাই মো. হৃদয় (২৮)।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লা মডেল থানার দেওভোগ পানির ট্যাংকির কাছে গোয়ালিয়া খাল সংলগ্ন রাস্তায় নিহত রাসেলসহ অভিযুক্ত আসামিরা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত রাসেল জখম হয়ে রাস্তায় পড়ে থাকলে তার স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রাসেল মারা যান।

আরও পড়ুন: বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহত রাসেল এবং অভিযুক্ত আসামিরা একইসাথে চলাফেরা করতেন। তারা সবাই মাদকাসক্ত ও ছিনতাইকারী বলে জানা গেছে। টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাসেল নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর