রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে এসব নিষিদ্ধ পণ্য পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ময়মনসিংহে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য উপ-পরিচালক হলেন ফাতিমা


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকদের মধ্যে সরবরাহ করে আসছিলেন - এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ কীটনাশকগুলো বিনষ্ট করা হয়।

এ বিষয়ে দেবাশীষ রায় বলেন, অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর