বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিজ বাড়ির পুকুর থেকে শিক্ষকের বস্তাবন্দী লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

নিজ বাড়ির পুকুর থেকে শিক্ষকের বস্তাবন্দী লাশ উদ্ধার 

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর শিক্ষক মোহাম্মদ আরিফের মরদেহ তার নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলের দিকে আরিফের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুয়াকাটা হতে ফেরার পথে একই পরিবারের সবাই প্রাণ হারালেন

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

পরিবার সূত্রে জানা যায়, শিক্ষক মোহাম্মদ আরিফ পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম বজল আহমদের ছেলে। গত ২৯ সেপ্টেম্বর শিক্ষক আরিফকে অহরণের পর থেকে বিভিন্নভাবে তার পরিবারের কাছ থেকে সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করে আসছে। টাকা না পেয়ে পরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। 

আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের লাশ উদ্ধার


বিজ্ঞাপন


এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে পরিত্যক্ত পুকুর থেকে শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর