বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুয়াকাটা হতে ফেরার পথে একই পরিবারের সবাই প্রাণ হারালেন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটা হতে ফেরার পথে একই পরিবারের সবাই মারা গেছেন

কুয়াকাটা হতে ফেরার পথে ঢাকা সেনানিবাসের ম্যাচুয়েটর আব্দুল মোতালেব, তার স্ত্রী ও দুই সন্তান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোররাতে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: খোকসায় মাইক্রোবাস চাপায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার 

এর আগে গত মঙ্গলবার ঢাকা থেকে বন্ধুর পরিবারের সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটায় যান তারা। 

দুর্ঘটনাটি পিরোজপুর জেলার কদমতলা ইউনিয়নের নূরানী গেইট এলাকায় ঘটে। 

তখন আব্দুল মোতালেব (৪০) ও তার স্ত্রী সাবিনা বেগম (৩০), মেয়ে মুক্তামনি (০৯) এবং ছেলে সোয়াইব (০৪) মারা যান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিহত মোতালেবের স্বজনরা জানান, মোতালেবের আয়ে চলতো বাবা, মা, বোন ও ভাগ্নে-ভাগ্নির সংসার। এ দুর্ঘটনায় পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। তাই পরিবারটির জন্য সরকারের সহযোগিতা চান স্বজন ও স্থানীয়রা।

পিরোজপুর সদর থানার এস আই শাহজাহান কবির বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। পিরোজপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর