বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারে কলাতলীর মরিয়ম রিসোর্টের একটি কক্ষ থেকে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরের দিকে রিসোর্টের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বারহাট্টায় বজ্রপাতে নিহত ১

মৃত ব্যক্তির নাম অমিত বড়ুয়া (৩৪)।  তিনি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার ছেলে। এর আগে গত ৮ অক্টোবর সকাল ১১টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আমিন নোমান।

স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার ( ১১ অক্টোবর) সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। রুমের দরজায় বারবার আঘাত করার পরও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সঙ্গে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ওসি ফয়জুল আমিন নোমান জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি৷ 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর