বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ফজরের নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুয়াকাটা হতে ফেরার পথে একই পরিবারের সবাই প্রাণ হারালেন

মৃত মুসল্লির নাম আছর উদ্দিন (৫০)। তিনি উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের ছেলে।

তার চাচাতো ভাই নুরুন্নবী সরকার জানান, ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে যান আছর উদ্দিন। মসজিতে সুন্নত নামাজ পরা অবস্থায় মৃত্যু হয় তার।

আরও পড়ুন: জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


বিজ্ঞাপন


তিনি আরও জানান, আছর উদ্দিনের ছয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

গোলেরহাট ফাজিল (বিএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হানিফ উদ্দিন বলেন, আমার মনে হয় তার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর