শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতে পালানোর সময় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ এএম

শেয়ার করুন:

ভারতে পালানোর সময় গ্রেফতার ৪

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চারজনকে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিজিবি দনা ক্যাম্পের সদস্যরা মিকিরপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন।

আরও পড়ুন: মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ আটক ১০ 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই এলাকার শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ ও আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে ও স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের বাড়িতে অবস্থান করেন অভিযুক্তরা। ভারতে যাওয়ার চেষ্টাকালে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ সীমান্তের ১৩৩২ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাদের বিজিবি দনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হয়ে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

থানা হেফাজতে থাকা গ্রেফতার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা কানাইঘাট সীমান্তের মিকিরপাড়া গ্রামের শাহিন আহমদ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ভারতে যাওয়ার জন্য ২৪ হাজার টাকা দিয়েছেন। সোমবার রাতে তার বাড়িতে থাকেন। শাহিন আহমদ মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। তার ভাই সেলিম উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান জানান, আটকদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে কানাইঘাট থানায় মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর