শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি জি থ্রি রাইফেল ও গুলিসহ আরসার কমান্ডার নুরুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া পালংখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পুলিশের সঙ্গে রোহিঙ্গা কিশোরী উধাও  

নুরুল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ছিলেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতার ব্যক্তি ১৩ নম্বর ক্যাম্পের গুলা হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার হিসেবে ক্যাম্পে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেন্ট মার্টিনে পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা ও ২ বিজিপি

তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা সূত্রে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসছে এমন গোপন খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর