বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।

আরও পড়ুন: নৌপথে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু


বিজ্ঞাপন


স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন ঢাকা মেইলকে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে ওই যুবকের মৃত্যু হতে পারে। ঘটনার পরপরই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর