বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে ভাঙ্গা-ফরিদপুর রেল লাইনের উপজেলার জান্দি নামক এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

নিহত বৃদ্ধের নাম তুরাপ বেপারী (৭০)। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, তোরাপ বৃদ্ধ মানুষ। তিনি কানে কম শোনেন। শনিবার সকালে তোরাপ রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নাটোরে ভারী বর্ষণে দেবে গেল রেললাইন


বিজ্ঞাপন


এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে তোরাপ বেপারী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর