বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে হাটের দুর্নীতি রোধে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও 
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে হাটের দুর্নীতি রোধে মানববন্ধন

সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে বছরে কোটি কোটি টাকা বাড়তি আদায়ের অভিযোগ এবং অনিয়ম-দুর্নীতি রোধে ঠাকুরগাঁও শিবঞ্জে হাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার শিবগঞ্জ বাজারের ছাগল হাটের পাশের সড়কে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন করেন তারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

এ সময় বক্তব্য দেন - মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আমির হোসেন, হাবিবুর রহমান, জুয়েল ইসলামসহ বাজারের ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা।

মানববন্ধনে দেওয়া বক্তব্য তারা বলেন, শিবগঞ্জ বাজারের ছাগল হাটে ওয়াহেদ যুবলীগের প্রভাব খাটিয়ে গত ১৪ বছর ধরে হাটটি নিজের নিয়ন্ত্রণে রেখে সরকারি লেখায় ছাগল প্রতি ফি ৯০ টাকা থাকলেও তিনি আদায় করতেন ২৫০ টাকা। ছাগল প্রতি বাড়তি ১৬০ টাকা করে আদায় করতেন ইজারাদার। এছাড়াও হাটের বিভিন্ন অস্থায়ী দোকান থেকেও বেশি করে টাকা আদায় করা হয়।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি,ট্রেজারার ও রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা


বিজ্ঞাপন


তারা আরও বলেন, ছাগল নিয়ে হাটে এসে ছাগল বিক্রি না হলেও ওয়াহেদের লোকজন টাকা নিতো। না দিলে বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হতো বিক্রেতাদের। আমরা এসব অন্যায়ের বিচার চাই।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর