শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

নোবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি 
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

নোবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ দাবি করে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকীর পদত্যাগও দাবি করা হয়।

রোববার (১৮ আগস্ট) দুপুরে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাসিনার ফাঁসির দাবি ইবি শিক্ষার্থীদের

এ সময় শিক্ষার্থীরা উপাচার্য ভবনের তালা ভেঙে বাসভবনে প্রবেশ করে। পরে কর্মসূচিতে বক্তব্য রাখেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি ইয়ামিন, মেহেদী হাসান মেহেদী, জাহিদুল ইসলাম হাসান এবং হাসিব আহমেদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের প্রেক্ষিতে ও বিগত সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অনাচারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছে। এসব বিষয়কে সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের অসহযোগিতা করায় উপাচার্য ও উপ-উপাচার্যের অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন


বিজ্ঞাপন


এ সময় বক্তারা ভিসিকে দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর বলে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ে ভিসি ব্যাপক দুর্নীতি করেছেন বলেও ছাত্ররা দাবি করেন।

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর