শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

‘হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না’

হিন্দু মুসলিম ভাই ভাই। হিন্দু ভাইদের অনিরাপদ রেখে আমরা ঘুমাতে পারি না। তাদের যে কোনো বিপদ আপদে আমরা পাশে থাকবো বলে হিন্দুদের আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। 

বৃহষ্পতিবার (৮ আগস্ট) সন্ধায় সাতক্ষীরা শহরের  বাটকেখালি ঋষি পাড়াতে অবস্থিত ঐতিহ্যাহী সার্বজনীন গোবিন্দ মন্দির পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের সহযোগিতার করবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তার এবং কোনো গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে সেটা নিশ্চিতে আমরা কাজ করছি।

জানা গেছে, দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাতক্ষীরায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সব মন্দির, প্যাগোডা ও গির্জার নিরাপত্তায় কাজ করছেন সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। 

মন্দির পরিদর্শনকালে তার অবসর সময় ছিলেন , শহর আমীর জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শহর কর্মপরিষদ মাষ্টার বদিউজ্জামান, ওয়ার্ড সভাপতি প্রভাষক আব্দুল হানান, সেক্রেটারী আমিরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতারা।

এদিকে, জামাতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে ওই মন্দিরের দায়িত্বে থাকা অরুন সরদার, অশোক দাস দিলিপ, সড়ন, সাগর, মিলন, বিধান, ছোটন,কল্পনা, পদ্মা, পুর্নিমা, মৈত্রি, আনারতি জামায়াত নেতাদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর