মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

পিরোজপুরের সাবেক এমপি মারা গেছেন 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

পিরোজপুরের সাবেক এমপি মারা গেছেন 

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান (বাবুল গাজী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৭ আগস্ট) দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোটা ইস্যু: লক্ষ্মীপুরে মিটিং-মিছিলে নেই আ. লীগের শীর্ষ কেউ!

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই যুগেরও বেশি সময় ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন গাজী নুরুজ্জামান (বাবুল গাজী)। দু’বার পিরোজপুর-১ আসনে নির্বাচন করেন তিনি। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীর নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
 
বাবুল গাজীর ভাই পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, আমার ভাই দুই যুগেরও বেশি সময় ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আজ দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল যোহর নামাজের পর পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আমরা পিরোজপুর জেলা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখা একটি নক্ষত্রকে হারিয়েছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পিরোজপুরে জেলা বিএনপির বিভিন্ন আন্দোলন এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই হারিয়ে যাওয়ার শোক আমাদের কাছে অপূরণীয়। আল্লাহ তার পরিবারকে শোক সইবার শক্তি দিন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর