শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু

রাঙ্গামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার তবলছড়ি আর্ট কাউন্সিল কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নরসিংদীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

দুর্ঘটনায় নিহতরা হলেন - তবলছড়ি মাস্টার কলোনি এলাকার বাবুল চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী (১৫) ও অমিত সাহার ছেলে এডিশন সাহা (১৬)।

এ ঘটনায় শিবম দাশ (১৫) নামে এক কিশোরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। শিবম ওই এলাকার নয়ন দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আর্ট কাউন্সিল কলোনি সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নামে অর্ণব, এডিশন ও শিবম। কিন্তু তাদের কেউই সাঁতার জানতো না। স্নান করতে নেমে একপর্যায়ে তিনজনই হ্রদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিনজনকে পানি থেকে উদ্ধার করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাভারে কোটা ইস্যু নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব ও এডিশন সাহাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শিবম দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর