মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

কাজে যোগ্যতার পরিচয় পাবেন: সিলেটের নবাগত এসপি 

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

কাজে যোগ্যতার পরিচয় পাবেন: সিলেটের নবাগত এসপি 

সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেছেন, কথায় নয়, কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় পাবেন। এ সময় তিনি অপরাধ দমন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: পিকআপ ভ্যানে ফেনসিডিল, চালক-হেলপার গ্রেফতার  

এসপি আব্দুল মান্নান বলেন, ‘আগে কোনো আশ্বাস দিতে চাই না যে আমি কী করবো বা করতে পারবো। কথায় নয়, কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় পাবেন। আমি কেমন মানুষ বা কেমন ব্যক্তি তা বিচার বিশ্লেষণ করবেন আপনারা। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার পরিচয় দিতে চাই।’

মতবিনিময় সভায় সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আবেদ আলীর কাছে চাকরি প্রার্থীদের নিয়ে যেতেন প্রিয়নাথ

বুধবার (১০ জুলাই) সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আব্দুল মান্নান। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন তিনি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর