শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

নদীতে গোসল করতে নেমে হাফেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

নদীতে গোসল করতে নেমে হাফেজ ছাত্রের মৃত্যু

রংপুরের হারাগাছ মানাস নদীর বালার ঘাটে গোসল করতে নেমে সবুজ মিয়া (১২) নামে এক হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুলাই) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নিহত সবুজ মিয়া হারাগাছ পৌর এলাকার রাজ্জাকুলের ছেলে এবং দারুল হুদা কওমি মাদরাসার হেফজ শাখার ছাত্র।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিসুল ইসলাম।

আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবুজ মিয়া মানাস নদীর বালার ঘাট এলাকায় গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীতে ডুবে যায়। পরে খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তখন তার মরদেহ পাওয়া যায়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর