শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তাতিহাটী পুটল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চাঁদপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দেড় বছরের শিশুর নাম হোসাইন। সে ওই এলাকার আ. রশিদের ছেলে।

আরও পড়ুন: প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ


বিজ্ঞাপন


নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু হোসাইন। এ সময় হোসাইনের মা সুমিতা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে শিশুটিকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপযার্য়ে তাদের বাড়ির পাশে জৈনক শাহজাহানের পুকুরের পানিতে হোসাইনকে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর