শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বগুড়ায় অটোরিকশা উল্টে মার মৃত্যু, অক্ষত শিশু

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় অটোরিকশা উল্টে মার মৃত্যু, অক্ষত শিশু

বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশা উল্টে যুথি খাতুন নামের এক মা মারা গেলেও অক্ষত রয়েছে তার তিন দিনের শিশু। তবে দুর্ঘটনায় আহত হয়েছেন যুথী খাতুনের মা ও তার ছোট ভাই।

শনিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম- কালিগঞ্জ সড়কে দলগাছা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুথী খাতুন ভাট শিমলা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে গত তিন দিন আগে যুথী খাতুন সন্তান প্রসব করেন। শনিবার বিকেলে যুথী খাতুন তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দলগাছা নামক স্থানে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা উল্টে যাত্রীরা হতাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুথি খাতুনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৩

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসঅই) মজিবুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। যুথি খাতুন নামের একজন মারা গেলেও তার তিনদিনের শিশু অক্ষত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর