শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মেম্বারপুত্র আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মেম্বারপুত্র আটক

আত্মীয় বাড়িতে বেড়াতে গেছেন বাবা মা। বসত ঘরে দরজা লাগিয়ে পড়তে বসেছে স্কুলছাত্রী। এই সুযোগে বাসায় কেউ না থাকায় রাত ৯টার দিকে বসত ঘরে ঢুকে পড়ে মেম্বারের বখাটে ছেলে। এ সময় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালালে প্রতিবেশীরা টের পেয়ে তাকে আটক করে।

শুক্রবার (২৮ জুন) নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বখাটে জুবায়ের হোসেন তৌকির (২০) কাইটাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন রিটনের (মেম্বার) ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মেয়েটির পরিবার নিরীহ প্রকৃতির হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: বিয়ে না করায় বিষপান

স্থানীয় ও ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া আসার পথে প্রায় ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিতেন মেম্বারের বখাটে ছেলে তৌকির। এ বিষয়ে মেম্বারের কাছে কয়েক দফা বিচার দেন স্কুলছাত্রীর বাবা।


বিজ্ঞাপন


শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে চলে যান। স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে প্রবেশ করে বখাটে তৌকির। ঘরের ভেতর ধস্তাধস্তির শব্দ শুনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিবেশীরা তাকে আটক করে। আটকের খবর পেয়ে রিটন মেম্বার তার লোকজন নিয়ে এসে জোরপূর্বক ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। মেয়েটির পরিবার বিচারের দাবি জানালেও ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

নড়াইলে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতার

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমি গ্রামের নিরীহ মানুষ। আমার মেয়েটাকে স্কুলে যাওয়া আসার পথে কু-প্রস্তাব দেয় মেম্বারের ছেলে। শুক্রবার আমরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে আমার মেয়েকে একা পেয়ে মেম্বারের ছেলে এসে নির্যাতন করেছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে ইউপি সদস্য জাকির হোসেন রিটন বলেন, আমার ছেলের ভুলের জন্য গ্রামবাসীসহ মেয়ের পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আর কখনও যাতে এমন কাজ না করে ছেলেকে শাসন করব।

মদন থানার ওসি  উজ্জ্বল কান্তি সরকার জানান, এ ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর