শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

শৈলকুপা থানায় হামলা মামলা: মেয়রের ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ  
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

শৈলকুপা থানায় হামলা মামলা: মেয়রের ছেলে গ্রেফতার

শৈলকুপা থানায় হামলা মামলায় ডিবি'র অভিযানে গ্রেফতার হয়েছেন মেয়রের ছেলে কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিব। 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শৈলকুপা পৌর এলাকার চৌরাস্তা মোড় রোড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত-১২

রাজিব শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শৈলকুপা থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের অন্যতম হিসেবে মামলার আসামি কাজী রফিকুল আশরাফ রাজিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

আরও পড়ুন: মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
 
প্রসঙ্গত, গত ৯ জুন শৈলকুপা থানায় বেপরোয়া হামলা, ভাঙচুর ও আক্রমণের ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের নামে একটি চক্র পরিকল্পিতভাবে এমন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় ৫০০ জনের নামে মামলা দায়ের করা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর