বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মিথ্যা ধর্ষণ মামলা করে হয়রানির অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

মিথ্যা ধর্ষণ মামলা করে হয়রানির অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে নিজ চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ এনে চাচার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকায় নিজ বাড়িতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন: পলাশবাড়ীতে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ভুক্তভোগী সাইদুর রহমান শাওন ভরতকাঠি এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুর রহমান শাওনের স্ত্রী তানহা বলেন, আমার শ্বশুরের সঙ্গে তার আপন ভাই সুলতান হাওলাদার ও তার ভাইয়ের ছেলে জসিম হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে দু’টি মামলা চলমান রয়েছে। এ ঘটনার সূত্র ধরে জসিম হাওলাদারের মেয়েকে ধর্ষণের অভিযোগে আমার স্বামীর নামে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণ মামলা দায়ের করা হয়। অথচ, ওই মেয়ে সম্পর্কে আমার স্বামীর ভাতিজী।

আরও পড়ুন: রংপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

তিনি বলেন, এই মামলায় যাদের সাক্ষী রাখা হয়েছে এ সম্পর্কে তারা কিছুই জানেন না। আমার স্বামী চলতি মাসের ১০ জুন স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠান। এখন আমার স্বামীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর