শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রংপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

রংপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর সহযোগিতায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৫ জুন) গ্রেফতার এ ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে অভিযুক্ত ফুল মিয়াকে গ্রেফতার করে বৈরাতীহাট পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নরসিংদীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান।

মামলা সুত্রে জানা যায়, গত ৩১ মে রাতে মিঠাপুকুর উপজেলার ফুল মিয়ার স্ত্রী রিনা বেগম গরুর ওষুধ কেনার কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে আসেন। পরে রিনার সহযোগিতায় তার স্বামী ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন টের পেলে ওই কিশোরীকে বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় স্বামী ও স্ত্রী। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার 


বিজ্ঞাপন


বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, অভিযুক্ত ফুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর