শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল ব্রিজের নিচে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে নিখোঁজের ব্যক্তির মরদেহ মিললো ব্রিজের নিচে

গাইবান্ধার সাদুল্লাপুরে আশাদুল ইসলাম (৫৫) নামের এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদীর বেকা রাস্তার জামদানী ব্রিজের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: এমপি আনার হত্যাকাণ্ড: বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য

নিহত আশাদুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের ছোট আমবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামে দ্বিতীয় স্ত্রী বেলা রানীর সঙ্গে বসবাস করতেন। 

স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে আশাদুল ইসলাম নিখোঁজ হন। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বিকেলে ওই স্থানে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন: গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার


বিজ্ঞাপন


এ বিষয়ে সাদুল্লাপুর ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর