শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইলে আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার  (৯ জুন) সকালে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইট ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুবাইল এলাকায় আঞ্চলিক সড়কের পাশে পা ভাঙা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে কালিয়াকৈর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, পা ভাঙা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। এখন পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

আরও পড়ুন: এমপি আনার হত্যাকাণ্ড: বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য


বিজ্ঞাপন


ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর