শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ইট ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

ইট ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে ইট ভর্তি মাহিন্দ্র ট্রাক্টরের ইঞ্জিনের নিচে চাপা পড়ে গাড়িচালক ফারুক হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (০৮ জুন) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার কাশিপুর লাকসাম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু 

নিহত ওই  ট্রাক্টর চালক উপজেলার কাদিহাট এলাকার আবুল হোসেনের ছেলে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা।

আরও পড়ুন: রংপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, দুপুরে আবেদুর রহমানের ইটভাটা থেকে মাহিন্দ্র গাড়িতে করে ইট নিয়ে যাওয়ার সময় কাশিপুর ইউনিয়নের চিকনমাটি লাকসাম নামক এলাকার রাস্তায় গাড়িটির একটি চাকা দেবে যায়। এ অবস্থায় গাড়িচালক ফারুক হোসেন দেবে যাওয়া চাকা উঠানোর চেষ্টা করতে গেলে গাড়ির ইঞ্জিন উল্টে যায়। এতে ইঞ্জিনের নিচে চাপা পড়ে মারা যান তিনি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর