শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে পালিত গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে চাপা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 

কাকিনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউজ্জামান রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাইয়ুম কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় দুই পা হারালেন যুবক


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টার পর আব্দুল কাইয়ুম জুমার নামাজ শেষে একটি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সুকানদিঘী নামক এলাকায় রেইলাইনে তাদের পালিত গরুর বাছুরকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন ওই এলাকার কাছাকাছি পৌঁছায়। ট্রেনটিকে আসতে দেখে আব্দুল কাইয়ুম গরুর বাছুরটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। 

কাকিনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউজ্জামান রঞ্জু বলেন, ছেলেটির দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, লালমনিরহাট জিআরপি থানার ওসি’-কে বিষয়টি জানানো হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে রেলওয়ের লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে কল করেও তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর