শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ট্রেন দুর্ঘটনায় দুই পা হারালেন যুবক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২০ মে ২০২৪, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

ট্রেন দুর্ঘটনায় দুই পা হারালেন যুবক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন এক যুবক।

সোমবার (২০ মে) সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে সৈয়দ আবতাব উদ্দিন শাহ্ মাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে চাপা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 

আহত ওই যুবকের নাম মোহাম্মদ সাকিব (৩০)।  তিনি চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার পশ্চিম কদুরখীল গ্রামের মান্নান মিয়ার ছেলে। 

সাকিবের সঙ্গে পাওয়া আইডি কার্ড অনুযায়ী তিনি চট্টগ্রাম ম্যাফ সুজ লিমিটেডের অধীনে অ্যাম্বোসিং বিভাগের জেনারেল অপারেটর।

আরও পড়ুন: মহানন্দা নদীতে সাঁতার শিখতে নেমে প্রাণ গেল যুবকের  


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের কাছে হাঁটাহাটি করছিলেন সাকিব। এ সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর