Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

স্মার্টফোনের বাজারে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বেশি ব্যাটারির পাশাপাশি ৭ ইঞ্চির বিশাল ডিসপ্লে নিয়ে নতুন একটি ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড আইকিউওও। 

সংস্থার জেড সিরিজের এই নতুন স্মার্টফোনটি নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন খ্যাতনামা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। তার দাবি অনুযায়ী, ডিভাইসটি বর্তমানে উন্নয়নের মোল্ড পর্যায়ে রয়েছে, যার অর্থ হলো ফোনটির বাহ্যিক মাপ এবং সামগ্রিক ডিজাইন প্রায় চূড়ান্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আসন্ন আইকিউওও জেড১২ সিরিজের কোনো মডেল হতে পারে।

iqooo_pic

মাইক্রোব্লগিং সাইট উইবোতে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, মাঝারি বাজেটের এই স্মার্টফোনটিতে ৭ ইঞ্চির বড় স্ক্রিন থাকার পাশাপাশি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বেশি ক্ষমতার বিশাল ব্যাটারি ব্যবহার করা হতে পারে। 

আরও পড়ুন: ভিভো ভি৮০ এফই: টার্বো প্রসেসরের ফোন বাজারে আসছে

বর্তমান বাজারের অধিকাংশ ফোনের তুলনায় এই ব্যাটারি বেশ বড় হওয়ায় দীর্ঘক্ষণ গেমিং, ভিডিও দেখা বা ব্যবহার করার ক্ষেত্রে দারুণ সুবিধা মিলবে। ডিভাইসটির নির্দিষ্ট নাম বা চূড়ান্ত স্পেসিফিকেশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, ধারণা করা হচ্ছে আগামী ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চিনের বাজারে এটি আত্মপ্রকাশ করতে পারে। এর আগে জেড১১ সিরিজেও বড় ব্যাটারির ফোন এনেছিল সংস্থাটি, যার ধারাবাহিকতায় নতুন এই মডেলে ব্যাটারির সক্ষমতা আরও এক ধাপ বাড়তে চলেছে।

এজেড