শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভিভো ভি৮০ এফই: টার্বো প্রসেসরের ফোন বাজারে আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

ভিভো ভি৮০ এফই: টার্বো প্রসেসরের ফোন বাজারে আসছে
ভারতে আত্মপ্রকাশের আগেই পারফরম্যান্স যাচাইয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ এফই।

ভারতে আত্মপ্রকাশের আগেই পারফরম্যান্স যাচাইয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ এফই। প্ল্যাটফর্মে ফোনটির ভারতীয় সংস্করণকে ভি২৬২৪ মডেল নম্বরের মাধ্যমে দেখা গেছে। তালিকাটি থেকে স্মার্টফোনটির প্রসেসর, র‍্যাম এবং অ্যান্ড্রয়েড সংস্করণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। 

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০-টার্বো চিপসেট ব্যবহার করা হতে পারে। তবে এখন পর্যন্ত ভারতে এই ফোনটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ভিভো।   

এর আগে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সার্টিফিকেশন ডেটাবেসে একই মডেল নম্বরের স্মার্টফোনটি দেখা গিয়েছিল। এরপর গিকবেঞ্চে ফোনটির উপস্থিতি ভারতে এর বাজারে আসার জল্পনা আরও জোরদার করেছে। 

vivo-v80-fe-india-launch-geekbench-dimensity-7400-turbo-specifications

বেঞ্চমার্কের পারফরম্যান্স টেস্টে ভিভো ভি৮০ এফই সিঙ্গেল-কোর টেস্টে ৯১১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩ হাজার ৪১ পয়েন্ট অর্জন করেছে। এতে মিডিয়াটেক এমটি৬৮৭৮ প্রসেসর তথা অক্টা-কোর ডাইমেনসিটি ৭৪০০-টার্বো চিপসেট দেওয়া হতে পারে, যাতে সর্বোচ্চ ২.৬ গিগাহার্টজের পারফরম্যান্স কোর পাওয়া যাবে। গিকবেঞ্চে ফোনটি ৭.৩১ জিবি র‍্যাম অর্থাৎ ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট এবং সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চালিত হতে দেখা গেছে।   

আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় এলো মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোন

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফিলিপাইন অনলাইন স্টোর সূত্রে এই মডেলটির আরও কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য সামনে এসেছে। ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ৩ হাজার নিটস। ফটোগ্রাফির জন্য থাকবে জাইস টিউনড ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা (ওআইএস সাপোর্টসহ), ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের সুবিধার্থে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার সিলিকন-কার্বন বিশাল ব্যাটারি এবং ৯০ ওয়াট দ্রুতগতির চার্জিং সুবিধা। চিল গ্রিন ও স্পার্কলিং গোল্ড রঙে আসতে যাওয়া ফোনটি দেশের বাজারেও একই স্পেসিফিকেশন নিয়ে আসবে কি না, তা জানার জন্য ভিভোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।   

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর