Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি তাদের ফ্ল্যাগশিপ কে-সিরিজের নতুন চমক রেডমি কে১০০ বাজারে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ২৭ অক্টোবর চীনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া এই স্মার্টফোনটিতে বেশ কিছু বড় ধরনের হালনাগাদ ফিচার যুক্ত করা হচ্ছে। গেমিং পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুতগতির প্রসেসিং ক্ষমতার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তৈরি করা এই ডিভাইসটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনের আগেই প্রকাশ্যে এনেছে নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

নতুন মডেলটির বাহ্যিক অবয়বে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। ফোনটির নতুন 'ফায়ারফ্লাই গ্রিন' কালার সংস্করণটি সামনে আনা হয়েছে, যেখানে হালকা সবুজ ফিনিশের সাথে ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনে দেওয়া হয়েছে পাঞ্চ-হোল কাটআউট এবং পেছনে রয়েছে চওড়া অনুভূমিক ক্যামেরা মডিউল। চমৎকার স্থায়িত্ব নিশ্চিত করতে এতে মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলের পাশে সুপরিচিত অডিও ব্র্যান্ড বোস (Bose)-এর টিউনিং লোগোও দেখতে পাওয়া যাবে। 

Redmi-K100-Pro-Max-Wind-Chaser-Blue-featured-main

উন্নত ভিজ্যুয়াল ও গতিশীল কাজের অভিজ্ঞতা দিতে ফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেটের উপস্থিতি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি হার্ডওয়্যার পর্যায়ে ছবির মান বাড়ানো এবং গেমিং অভিজ্ঞতা দৃষ্টিনন্দন করতে যুক্ত করা হয়েছে ডেডিকেটেড ডি২ ডিসপ্লে চিপ। ডুয়াল-চিপ সেটআপের মাধ্যমে ডিভাইসটির গ্রাফিক্স ও প্রসেসিং ক্ষমতা সাধারণ ডিভাইসের চেয়ে অনেক বেশি কার্যকর হবে। 

স্মার্টফোনটিতে ৬.৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত। স্ক্রিনে সুপার পিক্সেল প্রযুক্তি ব্যবহারের ফলে ২কে ডিসপ্লের মতো স্পষ্ট ছবি দেখা যাবে, যা ১কে ডিসপ্লের সমান শক্তি খরচ করবে। চার্জিংয়ের কথা চিন্তা করে এতে দেওয়া হচ্ছে বিশাল ১০,০০০ এমএএইচ ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি। ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমৃদ্ধ এই মডেলটি কে-সিরিজের সবচেয়ে বড় ব্যাটারির ডিভাইস হতে যাচ্ছে। 

আরও পড়ুন: ফোন সারাতে দোকানে দিলে ভুলেও এই কাজগুলো করবেন না

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, পেরিস্কোপ টেলিফটো লেন্স, স্টেরিও স্পিকার এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে ডিভাইসটিতে আইপি৬৮ রেটিং নিশ্চিত করা হয়েছে। স্মার্টফোনটির চূড়ান্ত মূল্য ও অন্যান্য অভ্যন্তরীণ স্পেসিফিকেশন জানতে বাজারজাতকরণ অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এজেড